প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে গতকাল সোমবার বিদ্যালয় মাঠে মা সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া। এতে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালেক, দাউদকান্দির ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে দুই সহস্রাধিক শিক্ষার্থীর মা অংশ নেন।