মা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গতকাল মঙ্গলবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলার ফতেপুর উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ যৌথভাবে আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও ফতেপুর উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবেশে ১০টি গ্রামের দুই শতাধিক শিক্ষার্থীর মা অংশ নেন। সভাপতিত্ব করেন ফতেপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজ্জব আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ। মো. রজ্জব আলী বলেন, শিক্ষার্থীদের ওপর মায়েদের প্রভাব অনেক। মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিংয়ের কুফল সম্পর্কে মায়েদের সচেতন করার লক্ষ্যেই এই আয়োজন।