মা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় শতভাগ উপস্থিতি ও শতভাগ কৃতকার্য হতে হলে অভিভাবক বিশেষ করে মায়েদের করণীয় বিষয়ে গতকাল বুধবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার নলকা ইউনিয়নের তিননান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ। এ ছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাঁচ হাজার ৬৮৩ জন অংশ নেয়।