মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার তেজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিশুদের মায়েদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বদলগাছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব, সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, বদলগাছি সদর ইউপি সাবেক চেয়ারম্যান আবদুস সালাম প্রমুখ।