মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সোমবার মা সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুল। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরফান আলী। সহকারী শিক্ষক ইয়ানুর আক্তার অনুষ্ঠান পরিচালনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুষ কুমার চট্টোপাধ্যায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা মিনহাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক রইছুল আলম।