প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইউমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুল আজিজ, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, মা অভিভাবক জাহানারা খানম ও নবম শ্রেণির শিক্ষার্থী অপর্ণা হক বক্তব্য দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে তিন শতাধিক মা উপস্থিত ছিলেন।