মা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা সমাবেশ হয়েছে। উপজেলার রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল রোববার বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। সভায় শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি আবদুল গনি সরকার সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ, সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। সমাবেশে দুই শতাধিক মা উপস্থিত ছিলেন।