মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় পশ্চিম আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল ওয়াহেদ, রুমাইদা নাসরিন, আটগ্রাম উচ্চবিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী। অনুষ্ঠানে দুই শতাধিক মা অংশ নেন।