মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচাকান্দি ডিটি একাডেমির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ হয়। এতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও দরিয়াদৌলত ইউপির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব, উপজেলা এলজিইডি প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুর আহম্মেদ, পাঁচ শতাধিক মা এবং শিক্ষার্থী-শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক হাজার স্কুলব্যাগ বিতরণ করা হয়।