মা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় সাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শেখ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সূর্য কুমার অধিকারী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেজানুর রহমান, প্রধান শিক্ষক ফেরদৌসুন নাহার, শিক্ষক ফজলে রাব্বী, আয়েশা ছিদ্দিকা, মায়েদের মধ্যে নমিতা রানী, বিলকিছ বানু প্রমুখ। সমাবেশে ১৫২ জন মা অংশ নেন। শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিশেষ ভূমিকা রাখায় এ বছর বিদ্যালয়টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে।