প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় গতকাল বুধবার মা সমাবেশ হয়েছে। বেলা তিনটার দিকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের হোমনা শাখার উদ্যোগে হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। এতে পরিষদের হোমনা শাখার সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্ব করেন। সমাবেশে উপজেলার পাঁচ শতাধিক মা উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র নজরুল ইসলাম, হোমনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন লাল রায়, পৌর কাউন্সিলর শাহানূর আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।