প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার দুপুরে প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে বিলবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওই সমাবেশে অংশ নেওয়া শতাধিক মা বাল্যবিবাহ প্রতিরোধের শপথ নেন। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সোলায়মান হোসেন, বন্ধুসভার সহসভাপতি আয়রিন জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, মা খোদেজা বেগম প্রমুখ। তাঁরা শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।