প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা ও মা সমাবেশ হয়েছে। গতকাল সোমবার উপজেলার এনায়েতপুরে মেহের-উন-নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের হল রুমে এই সমাবেশ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী শিক্ষক নিরোধ বরণ সরকার, আবদুল জলিল তালুকদার, মাসুদা খাতুন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য লুৎফর রহমান প্রমুখ।
সিরাজগঞ্জ প্রতিনিধি