মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে গতকাল সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত স্থানীয় ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের চূড়ান্ত ফল প্রকাশ উপলক্ষে সোসাইটির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সোসাইটির সদস্যসচিব ও ইকবাল সিদ্দিকী হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক, মায়েদের পক্ষ থেকে কৃষ্ণা শর্মা সরকার। আলোচনা শেষে ১০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
গাজীপুর প্রতিনিধি