মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থী ঝরে পড়া বন্ধে সচেতনতা বাড়াতে গতকাল মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও পানির পট বিতরণ করা হয়। এতে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের মায়েরা অংশ নেন। বড়াইগ্রামের ইউএনও ইশরাত ফারজানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা ও বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী। নাটোর প্রতিনিধি