প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আবদুল আওয়াল। এ ছাড়া হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, প্রধান শিক্ষক এরফান আলী প্রমুখ বক্তব্য দেন। ঠাকুরগাঁও প্রতিনিধি