মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ ও ইভ টিজিং রোধে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। দেশে নারী শিক্ষার প্রসার না ঘটলে ভবিষ্যৎ প্রজন্ম যথাযথভাবে বেড়ে উঠবে না। এ জন্য মায়েদের আরও বেশি সচেতন হতে হবে। গতকাল মঙ্গলবার নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক সামসুল আলম প্রমুখ।