প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল সোমবার মা সমাবেশ হয়েছে। সোহাগপুর উচ্চবিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়। এতে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীম আক্তার, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও জুই জুঁথী ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। সমাবেশে প্রায় ৭০০ অভিভাবক অংশ নেন। শেষে শিক্ষাপ্রতিষ্ঠানটির কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।