মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ার আয়েশ বছিরুল উলুম আলিম মাদ্রাসার আয়োজনে মা সমাবেশ হয়েছে। ওই প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মায়েদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল বুধবার দিনব্যাপী ওই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদেকুর রহমান। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলাউদ্দিন আকন্দ সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, স্থানীয় ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম আবুল কালাম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, শিক্ষক নওশেদ আলী প্রমুখ। নাটোর প্রতিনিধি