মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে মা সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার উপজেলার কোন্ডা ইউনিয়নের পুরাতন বক্তারচর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম ও কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।