প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে গতকাল সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাসরিন জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুবোধ চন্দ্র দাসের সভাপতিত্বে মা সমাবেশ সঞ্চালনা করেন প্রধান শিক্ষক নূরুল ওয়াহিদ। দলইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস ও দক্ষিণ রণিখাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য সুফিয়া বেগম অতিথি হিসেবে মা সমাবেশে বক্তব্য দেন।