মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে স্থানীয় সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, ওই বিদালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান, জেলা পরিষদের সদস্য আবদুস ছামাদ, সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক মাসুদা আখতার কল্পনা, অভিভাবক সদস্য শামসুল আলম প্রমুখ।