মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে মা সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল আরেফিন। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শাহাদাত হোসেন চৌধুরী, অভিভাবক লুৎফুর নাহার ও খাদিজা আক্তার। সমাবেশ শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।