প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া পৌর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ ও নবীনবরণ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর জেলা সভাপতি রফিকুল ইসলাম। বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপজেলা সভাপতি আবদুল মজিদ, বাগাতিপাড়া পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালিদ হোসেন লিটন, তমালতলা কৃষি ও কারিগরি কলেজের শিক্ষক ও সাপ্তাহিক লালপুর বার্তার বার্তা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ‘নিরাপদ সড়ক চাই’-এর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।