প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার দুপুরে তারাগঞ্জ চারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষায় ভােলা ফলের জন্য শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যজিৎ দত্তের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিক, প্রধান শিক্ষক লাইলী বেগম, অভিভাবক বিলকিস বেগম প্রমুখ। প্রধান শিক্ষক জানান, প্রতিবছর শিশুদের লেখাপড়ায় আগ্রহী করতে শিক্ষার্থীদের মায়েদের অংশগ্রহণে মা সমাবেশের আয়োজন করা হয়।