মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিসেফের বাংলাদেশ প্রধান এডওয়ার্ড বেডবেগার বলেছেন, মায়ের নিরাপদ প্রসব ও শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। এ জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘ যৌথভাবে কাজ করছে। এখন বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই ক্লিনিকে মা ও শিশুদের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মা ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক যৌথ কর্মসূচির আওতায় গতকাল রোববার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের পুটিপশী গ্রামে এক মা সমাবেশে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় এই মা সমাবেশ হয়। সমাবেশে তিনি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে মায়েদের সঙ্গে কথা বলেন।