মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার গঙ্গামঙ্গল রাজ ইনস্টিটিউটে গতকাল বুধবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ওই সমাবেশ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সভাপতি এ বি এম আতিকুর রহমান বাশার প্রমুখ। সমাবেশে প্রায় তিন শতাধিক মা উপস্থিত ছিলেন। সমাবেশে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, একজন মা-ই পারেন সন্তানের জীবন বদলে দিতে। তাই শিক্ষার মানোন্নয়নে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|