প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ সমাবেশ চলে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। সমাবেশে আট শতাধিক মা এবং অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক প্রমুখ।