মা সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতভাগ ভর্তি, উপস্থিতি ও ঝরে পড়া রোধে পঞ্চগড় সদর উপজেলার মাঘই পানিমাছপুকুরী উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল রোববার দুপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রৌশনারা বেগম প্রমুখ। শিক্ষক-অভিভাবক অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীনের সভাপতিত্বে প্রধান শিক্ষক এ কে এম রোকশানুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।