মা সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত আবদুল গনি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাস প্রধান অতিথি ছিলেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ, মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফুন নাহার খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জলি আক্তার, মিন্টু রঞ্জন সাহাসহ দুই শতাধিক মা উপস্থিত ছিলেন।