মা সমাবেশ, সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি লক্ষ্মী-নারায়ণ মন্দিরে গতকাল রোববার ২০১৬-১৭ বছরের সনাতন ছাত্র-যুব পরিষদ সদর কমিটির উদ্যোগে গীতা শিক্ষায় উদ্বুদ্ধকরণসহ বার্ষিক মূল্যায়নের সনদ বিতরণ ও মা সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, লক্ষ্মী-নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, গীতা শিক্ষালয়ের অধ্যক্ষ সুব্রত পারিয়াল, সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রণজিৎ দে, সভাপতি স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শেখর সেন প্রমুখ। অনুষ্ঠানে ৮৪ জন ছাত্রছাত্রীর মধ্যে গীতা শিক্ষায় বার্ষিক মূল্যায়নের সনদ বিতরণ করা হয়।
খাগড়াছড়ি প্রতিনিধি