মা হারা বাবু শুনতে পায় না, কথা বলতেও পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকেই শ্রবণপ্রতিবন্ধী মা হারা জাহিদুল ইসলাম বাবু (৫)। সে কথাও বলতে পারে না। সেই সঙ্গে রয়েছে হূ ৎ পিণ্ডে জটিল সমস্যা। বাবুর হূ ৎ পিণ্ডে আছে তিনটি ছিদ্র। ভারতের মেডিকা ইএনটি ইনস্টিটিউট ও নারায়না হুরুদয়ালা হাসপাতালে তার চিকি ৎ সা করানো হয়েছে। ওই হাসপাতালের চিকি ৎ সক অসিম ব্যানার্জি ও ইন্দ্রানিল রায় চৌধুরী বলেছেন, বাবুকে সুস্থ করে তুলতে তার কানে আধুনিক যন্ত্র সংযোজন করতে হবে। এর জন্য ভারতীয় মুদ্রায় ছয় লাখ রুপি (প্রায় ১০ লাখ টাকা) দরকার। কিন্তু এত টাকা বাবুর ফুটপাতের পান ব্যবসায়ী বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নূরুল হক, সঞ্চয়ী হিসাব নম্বর-০৪৫১১২০০৫০৯৪৫, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি শাখা, মধ্যবাড্ডা, ঢাকা। বিজ্ঞপ্তি।