মাংস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি। শশীভূষণ থানা-পুলিশ চর কলমি ইউনিয়নের আঞ্জুরহাট এলাকার একটি বাড়িতে গতকাল সোমবার পুলিশ অভিযান চালায়। থানার ওসি সামসুল আরেফিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কামাল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে বাড়ির লোকজন ব্যাগভর্তি হরিণের মাংস ফেলে পালিয়ে যায়।