মাংস বিক্রেতাদের ছয় দিনের ধর্মঘট কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবিতে কাল সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত ছয় দিনের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ মাংস বিক্রেতা সমিতি। এই ছয় দিন তারা মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন সমিতির নেতারা।

সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, মাংস বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায় বন্ধ, গরু আনার সময় পথে পথে চাঁদাবাজি বন্ধ করাসহ চার দফা দাবিতে তাঁরা এ ধর্মঘট ডেকেছেন। এসব দাবি না মানা হলে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেবেন।