মাংস বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার প্রথম দিন গত সোমবার বিকেলে দিনাজপুর শহরের জেল রোড এলাকায় দিনাজপুর উচ্চবিদ্যালয় চত্বরে ৪০০ গরিব ও দুঃস্থ পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে। তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কিমসে ইয়োকমু’র অর্থায়নে প্রত্যাশা নামে দিনাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় এ মাংস বিতরণ করা হয়। এ সময় কিমসে ইয়োকমুর প্রতিনিধি ইসমাইল, সংস্থাটির বাংলাদেশ ফিল্ড অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. এহতেসামুল হক, প্রত্যাশার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।