মাংস ব্যবসায়ীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলী পশুর হাটে ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় ও চাঁদাবাজির প্রতিবাদ জানিয়েছেন মাংস ব্যবসায়ীরা৷ গতকাল সোমবার রাজধানীর হাজারীবাগ জবাইখানায় এক আলোচনা সভায় এ প্রতিবাদ জানান তাঁরা৷ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি যৌথভাবে এ সভার আয়োজন করে৷ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা বলেন, গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় ও চাঁদাবাজির প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে৷ হাইকোর্ট থেকেও অতিরিক্ত খাজনা আদায়ে নিষেধাজ্ঞা আছে৷ কিন্তু গাবতলী পশুর হাটে তা বন্ধ করা যাচ্ছে না৷
বিজ্ঞপ্তি