মাংসসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় হরিণের ৪০ কেজি মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী গ্রামের ইউনুছ মিয়া ও বাগেরহাটের রায়েন্দা উপজেলার ইসমাইল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলকে ধাওয়া করলে ওই মোটরসাইকেল থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় ওই মোটরসাইকেলের দুই আরোহীকে পুলিশ আটক করে। তাঁদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুন্দরবন থেকে হরিণ শিকার করে এ মাংস নিয়ে আসা হয়েছে বলে আটক হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি