মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার আওতাধীন হাটবাজারসহ বিভিন্ন স্থাপনা ইজারা দিতে মাইকিং করা হচ্ছে। দুই দিন ধরে চলছে এ মাইকিং। পৌরসভার মেয়রের নামে প্রচার করা মাইকিংয়ে ধানগড়া, লক্ষ্মীকোলা, রায়গঞ্জ হাটবাজার, ধানগড়া বাসস্ট্যান্ড, ধানগড়া ও উপজেলা কবরস্থান এলাকা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এবং পশু জবাই কেন্দ্র বছরব্যাপী ইজারা দেওয়ার কথা বলা হচ্ছে। পৌরসভার দুজন কাউন্সিলর বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরও স্থানীয় লোকজনকে বিষয়টি ভালোভাবে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, ইজারা নিয়ে কেউ যেন বলতে না পারে বিষয়টি তার জানা নেই। তাই সবাইকে জানাতে এবং ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে ইজারা নেওয়ার কাগজপত্র কোথায় পাওয়া যাবে তা জানানো হয়েছে।