মাইকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের অধীন গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নসহ সমিতির নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। কার্যালয়ের একটি সূত্র জানায়, রায়গঞ্জ ও সলঙ্গা থানার তাদের প্রায় ৩৪ হাজার গ্রাহক রয়েছেন। বকেয়ার পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শামীম খান গতকাল বুধবার মাইকিংয়ের তথ্য নিশ্চিত করেন।