মাইকিং করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল ভোরে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলটি আদমদীঘির সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, তোফাজ্জল সান্তাহার প্রবাসিপাড়ায় থাকেন। গত সোমবার রাতে চোরেরা তাঁর বাড়িতে ঢুকে নিচতলার গ্রিলের দরজা কেটে মোটরসাইকেলটি চুরি করে। খবর পেয়ে পুলিশ তৎপরতা শুরু করে। টের পেয়ে চোরেরা সড়ক থেকে পাঁচখুপি গ্রামের রাস্তায় ঢোকে। পুলিশ ওই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরেরা রাস্তার পাশে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।