মাইকিং করে ইলিশ বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীতে এক মাস ধরে ধরা পড়ছে প্রচুর ইলিশ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন গ্রামে মাইকিং করে এক সপ্তাহ ধরে ইলিশ বিক্রি করছেন বিক্রেতারা। বিক্রিও হচ্ছে ভালো। রায়পুর খাসেরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারী বলেন, এবার প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ছে। সরবরাহ বেশি থাকায় অনেক মৎস্য ব্যবসায়ী রিকশায় মাইক লাগিয়ে গ্রামে গ্রামে মাছ বিক্রি করছেন। দাম আগের চেয়ে একটু কম থাকায় ক্রেতা বেশি। জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা বলেন, গত কয়েক বছর নদীতে জাটকা ও মা-ইলিশ রক্ষা করা হয়েছে। এ কারণে ইলিশের উৎপাদন বেড়েছে।