মাইকিং করে লাখ টাকা পুরস্কারের ঘোষণা পুলিশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপকারীদের ধরে পুলিশে দিলেই এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ময়মনসিংহের নান্দাইলে গতকাল মাইকিং করা হয়েছে।
জেলা পুলিশের বরাত দিয়ে গতকাল বুধবার সকাল থেকে এ প্রচারণা চালোনো হয়।
মাইকে ঘোষণাটি প্রচারের পর প্রতিক্রিয়া জানতে চাইলে নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকার তিনজন ব্যবসায়ী ও চারজন পথচারী বলেন, যানবাহনে আগুন দিয়ে নিরপরাধ মানুষ হত্যাকারীদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।
কিন্তু কারা যানবাহনে পেট্রলবোমা ছুড়ছে, তা নিয়ে বিভ্রান্তি আছে। তবে হাতেনাতে এসব দুর্বৃত্তদের ধরতে পারলে এ নিয়ে কেউ বিতর্ক তোলার সুযোগ পাবে না বলে তাঁরা মনে করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা পুলিশের নির্দেশে অপরাধীদের ধরতে জনগণের সহায়তা চেয়ে এ ঘোষণা প্রচার করা হচ্ছে।