মাইকেল মধুসূদন দত্তের ১৮৭তম জন্মবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ১৮৭তম জন্মবার্ষিকী আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার। এ উপলক্ষে বাংলা একাডেমী আজ বেলা তিনটায় একাডেমীর সেমিনারকক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে বক্তৃতা করবেন অধ্যাপক গোলাম মুরশিদ। ‘সার্ধশতবর্ষে মেঘনাদবধ কাব্য পাঠ ও শিল্পীর প্রতিশোধ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শান্তনু কায়সার। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী সভাপতিত্ব করবেন।এদিকে কবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিশেষ বাণী দিয়েছেন। বিজ্ঞপ্তি।