মাইকেল মধুসূদন সাহিত্য সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী সাতক্ষীরা প্রেসক্লাবে দুই বাংলার কবি সাহিত্যিকদের উপস্থিতিতে পঞ্চম মাইকেল মধুসূদন সাহিত্য সমেঞ্চলন হয়েছে।সমেঞ্চলনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। মাইকেল মধুসূদন সাহিত্য পরিষদের সম্পাদক গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন, মধুসূদন গবেষক সরদার রুহুল আমিন। সমেঞ্চলনকে ঘিরে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর দুই বাংলার কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়। সমেঞ্চলনে যোগ দিতে ভারতের কলকাতা থেকে এসেছেন কানাই সেন, অমিতাভ চক্রবর্তী ও সাধন কুমার ঘোষ।