মাইক্রোবাস চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় মাইক্রোবাস চাপায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক মোহাম্মদ হামিদ প্রথম আলোকে জানান, শাহ আমানত সেতু এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এ ব্যক্তিকে চাপা দেয় একটি মাইক্রোবাস। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।