মাইক্রোবাসচাপায় কলেজছাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কালীমন্দির মোড় এলাকায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রীর নাম শাহনাজ পারভীন (১৮)। তিনি বীরগঞ্জ উপজেলার বৈরাগীবাজার গ্রামের শাহাজাহানের মেয়ে ও গোলাপগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শাহনাজ অটোরিকশা করে কলেজে যাচ্ছিলেন। কালীমন্দির মোড়ে পেছন থেকে একটি মাইক্রোবাস অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়েন। এ সময় মাইক্রোবাসটি পালানোর চেষ্টা করলে শাহনাজ গাড়িটির চাকায় পিষ্ট হন।