মাইক্রোবাসের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মামুনুর রশিদ (৮) নামের এক শিশু মারা গেছে। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মামুনুরের বড় ভাই শান্ত রশিদ বলেন, শনির আখড়ার পলাশপুরে তাঁদের বাড়ি। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনের সড়ক (পলাশপুর ৪ নম্বর সড়ক) পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস মামুনুরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আনা হলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাস ও তার চালক নাসিরকে আটক করে থানায় আনা হয়েছে।