মাইক্রোচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে মাইক্রোচাপায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। শিশুটির নাম বাপ্পী মল্লিক (৮)। সে মাগুরা জেলার মাধবপুর গ্রামের অলোক মল্লিকের ছেলে। সাধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল সে।