মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাহিম শাহরিয়ার (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলায় হাওড়া এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহত ফাহিম বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আশা, কর্ণঝোড়া (শ্রীবরদী) কার্যালয়ের চিকিৎসা সহকারীর কাজ করতেন। তিনি ময়মনসিংহের পুর উপজেলার শাহপুর এলাকার রজব আলীর ছেলে।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপজেলার হাওড়া এলাকায় শেরপুর থেকে ময়মনসিংহগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ফাহিম নিহত হয়। অটোরিকশার চালকসহ চারজন আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চালক নজরুল ইসলামসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাইক্রোবাস ও তার চালককে আটক করা যায়নি। এ ঘটনায় সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।