মাইক্রোবাস খাদে পড়ে নৌসদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি মাইক্রোবাস খাদে পড়ে খোরশেদ আলম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নৌবাহিনীর সদস্য। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলায় এই দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন জানান, খুলনা থেকে মাওয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা মাইক্রোবাসটি গেড়াখোলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি কালভার্টের রেলিং ভেঙে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম মারা যান।

ওসি আরও জানান, স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে দুজনকে খুলনা ও দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র পাঠানো হয়েছে। নিহত নৌসদস্য খোরশেদ আলমের বাড়ি নারায়ণগঞ্জে।